বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা এবং সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী ১১ জুন বিকেল ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Responsive Ad Banner

একই সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এর মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ শেয়ারপ্রতি আয় (ইপিএস)সহ অন্যান্য আর্থিক তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।

উল্লেখ্য, এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৫ সালের জন্য গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড প্রদান করেছিল।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com