বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপি ঋণ আদায় কমে ইউনিয়ন ক্যাপিটালের আয়চাপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬ | 56 বার পঠিত | প্রিন্ট

খেলাপি ঋণ আদায় কমে ইউনিয়ন ক্যাপিটালের আয়চাপ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬১ পয়সা ঋণাত্মক, যা আগের বছরের একই সময়ে ছিল ৭০ পয়সা ইতিবাচক।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৩ পয়সা ঋণাত্মক। যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৬৫ টাকা ৪৯ পয়সা ঋণাত্মক।

কোম্পানিটি জানিয়েছে, প্রথম প্রান্তিকে ইপিএস কমে যাওয়ার প্রধান কারণ হলো সুদ আয় হ্রাস, খেলাপি ঋণের বিপরীতে আদায় কমে যাওয়ায় প্রভিশন রিলিজ কমে যাওয়া এবং রাইট-অফ করা গ্রাহকদের কাছ থেকে আদায় কমে যাওয়া।

এছাড়া কর পরবর্তী প্রায় ১৬ কোটি ৩১ লাখ টাকার নিট লোকসানের কারণে কোম্পানিটির এনএভি আরও কমেছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, খেলাপি ঋণ ও অগ্রিমের বিপরীতে আদায় কমে যাওয়ায় নিট সুদ আয় হ্রাস পেয়েছে, যা এ লোকসানের প্রধান কারণ।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com