মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ডে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ডে পরিবর্তন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১৩ মে তারিখের এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

পুনর্গঠনের অংশ হিসেবে ব্যাংকটির পর্ষদে তিনজনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ. কে. এম. এহসান, কে. এম. হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মো. হাফিজুর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আমিন মাসুদ।

Responsive Ad Banner

সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন এই পর্ষদ পুনর্গঠনের ফলে ব্যাংকটির কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং শাসনব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। ব্যাংকটি আশা করছে, এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও কর্মদক্ষতা বাড়বে।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com