বিএটির প্রথম প্রান্তিকে মুনাফা ও ইপিএসে বড় পতন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 103 বার পঠিত | প্রিন্ট

বিএটির প্রথম প্রান্তিকে মুনাফা ও ইপিএসে বড় পতন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি । প্রকাশিত তথ্যে দেখা গেছে, কোম্পানিটির নিট মুনাফা, শেয়ারপ্রতি আয় (EPS) এবং অপারেটিং নগদ প্রবাহ—সব সূচকই আগের বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ মে) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা (Profit for the period) দাঁড়িয়েছে ২০৯ কোটি ৫১ লাখ টাকা (২,০৯৫,০৬৪ হাজার টাকা)। ২০২৫ সালের একই সময়ে এই মুনাফা ছিল ৩১৭ কোটি ৯৫ লাখ টাকা (৩,১৭৯,৫৩২ হাজার টাকা)। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা কমেছে প্রায় ১০৮ কোটি ৪৪ লাখ টাকা বা ৩৪.১ শতাংশ।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে কোম্পানির কর-পূর্ব মুনাফা (Profit Before Tax) কমে দাঁড়িয়েছে ৪৯৪ কোটি ৫৫ লাখ টাকায়, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ৬৫৯ কোটি ৪৭ লাখ টাকা।

মুনাফা হ্রাসের প্রভাবে শেয়ারপ্রতি আয় (EPS)ও কমে ৩ টাকা ৮৮ পয়সায় নেমে এসেছে। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৮৯ পয়সা।

নগদ প্রবাহের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ১১ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১৫ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৮ পয়সায়, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১০২ টাকা ৪৯ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির মোট সম্পদ বেড়ে ১২ হাজার ১৪৬ কোটি ২২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের শেষে ছিল ১১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ১১:২১ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com