নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক। প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকটির পরিচালন মুনাফা, নিট মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) — সব সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এককভাবে পরিচালন মুনাফা হয়েছে ৮০৩ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯৪ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা। অন্যদিকে সমন্বিত পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮১৭ কোটি ৬৮ লাখ ৫ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৭০৪ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকা।
আলোচ্য সময়ে ব্যাংকটির একক কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি ৮৫ লাখ ৬ হাজার টাকা। সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২২৪ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৫ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির একক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা। সমন্বিত ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির একক শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৮৮ পয়সা। সমন্বিতভাবে এ মূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা যথাক্রমে ছিল ৫৩ টাকা ৪৯ পয়সা এবং ৫৪ টাকা ৩২ পয়সা।
ব্যাংকটির একক নিট সম্পদের পরিমাণ ৭ হাজার ৪০৩ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা এবং সমন্বিত নিট সম্পদের পরিমাণ ৭ হাজার ৫১৮ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিনিয়োগ আয়, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় এবং অন্যান্য আয়ের প্রবৃদ্ধির কারণে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি সঞ্চিত মুনাফা, সংবিধিবদ্ধ রিজার্ভ এবং সরকারি সিকিউরিটিজে রিজার্ভ বৃদ্ধির ফলে এনএভিপিএসও বেড়েছে।
তবে আলোচ্য সময়ে নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রথম প্রান্তিকে এককভাবে এনওসিএফপিএস হয়েছে ১৬ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৮২ পয়সা। সমন্বিতভাবে এ সূচক দাঁড়িয়েছে ১৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৬৮ পয়সা।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ মুনাফাযুক্ত ট্রেডিং সিকিউরিটিজে বিনিয়োগ, বহির্দেশীয় দায় পরিশোধ এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রমের কারণে নগদ প্রবাহে পরিবর্তন এসেছে। এছাড়া গ্রাহক আমানত ও অন্যান্য দায় বৃদ্ধির পাশাপাশি ঋণ ও অগ্রিম কমে যাওয়াও নগদ প্রবাহে প্রভাব ফেলেছে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.