সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতিন স্পিনিংয়ের মুনাফা কমেছে, নিট বাণিজ্যিক মূল্যও পতনমুখী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

মাতিন স্পিনিংয়ের মুনাফা কমেছে, নিট বাণিজ্যিক মূল্যও পতনমুখী
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মাতিন স্পিনিং মিলস পিএলসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে, তবে অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) মুনাফা কমেছে। একইসঙ্গে কমেছে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ।

রোববার (২৭ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৫৫তম সভায় এই আর্থিক ফলাফল অনুমোদন ও প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ এই প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৯ পয়সা বা ১৮ শতাংশের বেশি।

নয় মাসে মুনাফা কমেছে
অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৬ পয়সা। তাই এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় কমেছে ৩১ পয়সা।

শেয়ারপ্রতি নগদ প্রবাহ কমেছে
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফএস) হয়েছে ১১ টাকা ৬১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৭৯ পয়সা।

শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ কমেছে
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন ২০২৫ এ যা ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।

কর্মক্ষমতা ও পরিবর্তনের কারণ ব্যাখ্যা
কোম্পানির কর্মক্ষমতা পর্যালোচনায় দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি সময়ে বিক্রি কমেছে ০.২৯ শতাংশ। তবে বিক্রির পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৮৫১ মেট্রিক টন থেকে বেড়ে ১৫ হাজার ৩৮৯ মেট্রিক টন হয়েছে। কিন্তু গড় বিক্রি মূল্য কেজি প্রতি ৩.৬৫ ডলার থেকে কমে হয়েছে ৩.৪৭ ডলার।

এছাড়া বিক্রির ব্যয় কমে ৮৪.১৪ শতাংশ থেকে ৮৩.৯৯ শতাংশে নেমে আসায় মোট মুনাফার হার বেড়ে ১৫.৮৬ শতাংশ থেকে ১৬.০১ শতাংশে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান কর ও বিলম্বিত কর উল্লেখযোগ্যভাবে ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হয়েছে।

তবে টেক্সটাইল খাতের জন্য জারিকৃত এসআরও ১৫৯ (০১ জুন ২০২২) নিয়ে কোনো হালনাগাদ তথ্য না থাকায় নিট মুনাফার অনুপাত ৫.৪৯ শতাংশ থেকে কমে ৫.০১ শতাংশ হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com