সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন গ্রাহকের তালিকা চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন গ্রাহকের তালিকা চেয়ে নোটিশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (HEIDELBCEM) তাদের শেয়ারহোল্ডারদের কিছু জরুরি তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ২০ মে ২০২৬ রেকর্ড তারিখের মধ্যে শেয়ারহোল্ডাররা যেন নিজ নিজ ডিপি ও বিও অ্যাকাউন্টের মাধ্যমে তাদের ব্যাংক হিসাব নম্বর, পোস্টাল ঠিকানা, মোবাইল নম্বর এবং বিশেষ করে ১২-অঙ্কের ই-টিআইএন (ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) আপডেট করে নেন। যদি কোনো শেয়ারহোল্ডার রেকর্ড তারিখের আগে তার বিও অ্যাকাউন্টে ই-টিআইএন আপডেট করতে ব্যর্থ হন, তাহলে সংশ্লিষ্ট নগদ লভ্যাংশ বিতরণের সময় নিয়ম অনুযায়ী ১০%-এর পরিবর্তে ১৫% হারে উৎসে কর (এআইটি) কর্তন করা হবে।

Responsive Ad Banner

অন্যদিকে, কোম্পানি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকেও রেকর্ড তারিখ অনুযায়ী তাদের মার্জিন ঋণ গ্রহীতাদের বিস্তারিত তালিকা (যাতে থাকবে সদস্যের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার হোল্ডিং অবস্থান, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার ও প্রাপ্য নিট লভ্যাংশ) কোম্পানির শেয়ার অফিসে ৪ জুন ২০২৬-এর মধ্যে জমা দিতে বলেছে। পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলোকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম ও নম্বর এবং রাউটিং নম্বরও প্রদান করতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com