সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে গ্রামীণ ফোন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | 597 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে গ্রামীণ ফোন
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৫ ও ৮ আগস্ট স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণ ফোন। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২১ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য অর্ন্তর্বতীকালিন ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ আলোচিত প্রান্তিকের শেয়ার প্রতি আয়ের (ইপিএস) ৯৭ শতাংশ।

Responsive Ad Banner

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৩০ পয়সা।

৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।

শেয়ারবজাার২৪

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com