নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | 57 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫০টি কোম্পানি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন, ডিভিডেন্ড ঘোষণা এবং প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এসব কোম্পানির মধ্যে রয়েছে— ডমিনেজ স্টিল, জুট স্পিনার্স, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস, এমবি ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সিনোবাংলা, সামিট পাওয়ার, যমুনা ব্যাংক, ফার্মা এইডস, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, ক্রাউন সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইস্টার্ন হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন, এএমজেএল বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, খুলনা পাওয়ার কোম্পানি, ডেসকো, পেনিনসুলা, জেনেক্স ইনফোসিস, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, একমি পেস্টিসাইডস, মেঘনা সিমেন্ট, ফেডারেল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিডি থাই ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স ট্যানারি এবং কপারটেক।
এসব কোম্পানির মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও ফেডারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, একই বোর্ড সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ফেডারেল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংক।
এছাড়া তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ডমিনেজ স্টিল, জুট স্পিনার্স, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস, এমবি ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সিনোবাংলা, সামিট পাওয়ার, ফার্মা এইডস, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, ক্রাউন সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইস্টার্ন হাউজিং, স্কয়ার টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন, এএমজেএল বিডি, মেঘনা পেট্রোলিয়াম, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, খুলনা পাওয়ার কোম্পানি, ডেসকো, পেনিনসুলা, জেনেক্স ইনফোসিস, টেকনো ড্রাগস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, একমি পেস্টিসাইডস, মেঘনা সিমেন্ট, ফাইন ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিডি থাই ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, জিবিবি পাওয়ার, জিকিউ বলপেন, প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স ট্যানারি এবং কপারটেক।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী কোম্পানিগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে—
২৮ এপ্রিল (মঙ্গলবার)
দুপুর ২:০০ টা— ডমিনেজ স্টিল
বিকাল ৩:০০ টা— জুট স্পিনার্স, নাহি অ্যালুমিনিয়াম
বিকাল ৩:৩০ টা— বিবিএস
বিকাল ৪:০০ টা— বিবিএস ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস
২৯ এপ্রিল (বুধবার)
দুপুর ২:৩০ টা— এমবি ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সিনোবাংলা
দুপুর ২:৪৫ টা— সামিট পাওয়ার
বিকাল ৩:০০ টা— যমুনা ব্যাংক, ফার্মা এইডস, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, ক্রাউন সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন
বিকাল ৩:৩০ টা— ইস্টার্ন হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন
বিকাল ৪:০০ টা— এএমজেএল বিডি, শাহজালাল ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, বেঙ্গল উইন্ডসোর
বিকাল ৪:৩০ টা— খুলনা পাওয়ার কোম্পানি, ডেসকো, পেনিনসুলা
বিকাল ৫:০০ টা— জেনেক্স ইনফোসিস, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
বিকাল ৫:৩০ টা— টেকনো ড্রাগস
সন্ধ্যা ৬:০০ টা— ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড
৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
দুপুর ২:৩০ টা— একমি পেস্টিসাইডস, মেঘনা সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক
দুপুর ২:৩৫ টা— ফেডারেল ইন্স্যুরেন্স
বিকাল ৩:০০ টা— ফাইন ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিডি থাই ফুড, জিবিবি পাওয়ার
বিকাল ৩:৩০ টা— লিগ্যাসি ফুটওয়্যার
বিকাল ৪:০০ টা— জিকিউ বলপেন, প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স ট্যানারি
বিকাল ৫:৪৫ টা— কপারটেক
উল্লেখ্য, এসব বোর্ড সভায় কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা এবং প্রান্তিক ফলাফল প্রকাশ করবে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.