শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৫২ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | 45 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৫২ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৩৩৬ টাকা ৩০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২ কোটি ২ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৬০ টাকা ৬০ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারদর ছিল ১০১ টাকা ৫০ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৮ কোটি ৪৮ লাখ টাকার, শেয়ারটির বাজারদর ছিল ৬৩ টাকা।

পঞ্চম স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ১০৬ টাকা ৬০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৭৩ টাকা ৭০ পয়সা।

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ৫৯৬ টাকা ৮০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড (DAFODILCOM)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১০৮ টাকা ২০ পয়সা।

নবম স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (ALARABANK)। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৮৫ লাখ টাকা, শেয়ারটির দাম ছিল ১৫ টাকা ১০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে উত্তরা ব্যাংক পিএলসি (UTTARABANK)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকার, শেয়ারটির শেষ দর ছিল ২৪ টাকা ৫০ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com