নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : আজ (২৩ এপ্রিল) ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে সপ্তাহের শেষ কর্মদিবসের শেয়ারবাজার লেনদেন। তবে বড় পতন এড়ালেও লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অপরিবর্তিত থাকলেও অপর দুই সূচক সামান্য বেড়েছে। অপরদিকে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক-বীমা-আর্থিক খাতে ডিভিডেন্ড মৌসুম চলছে। ইতিমধ্যে কিছু কোম্পানি সন্তোষজনক ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে এসব খাতের কোম্পানিগুলো। অন্যদিকে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে অন্য খাতের প্রতিষ্ঠানগুলো। অনেকে ইপিএস বাড়ায় বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন। এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কিছুটা কমায় সার্বিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের সতর্ক লেনদেনের কারণেই বাজারে বড় পতন এড়ানো সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতে বাজার আরও ইতিবাচক হবে বলে আশা করছেন তারা।
ডিএসইর অবস্থা
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ০.০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪.৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
লেনদেনের পরিমাণ
ডিএসইতে আজ মোট ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ১৭১ কোটি ৭৪ লাখ টাকা।
সিএসইর চিত্র
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এ পরিমাণ ছিল ১৭ কোটি ৫২ লাখ টাকা।
সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩১.৭২ পয়েন্টে। গতকাল সূচকটি ৬.৭৩ পয়েন্ট বেড়েছিল।
Posted ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.