রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের প্রভাবে স্থিতিশীলতা হারাচ্ছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

যুদ্ধের প্রভাবে স্থিতিশীলতা হারাচ্ছে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। রোববার (১৯ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও আরেকটি সূচক কমলেও অপরটি অপরিবর্তিত ছিল। তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক পরিস্থিতিতে বাজার এখন স্থিতিশীল থাকার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান জড়িত সংঘাত পরিস্থিতির আরও অবনতি ঘটায় তা সম্ভব হচ্ছে না। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণা এলেই বাজার উর্ধ্বমুখী হয়। আবার সেই যুদ্ধবিরতি কার্যকর না হলে বাজার আবার নিম্নমুখী হয়ে পড়ে। তারা মনে করেন, আঞ্চলিক এই উত্তেজনা না থাকলে পুঁজিবাজার এখন চনমনে অবস্থায় থাকত। তবে বড় ধরনের পতনের আশঙ্কা কম বলে জানিয়ে সতর্কতার সঙ্গে লেনদেনের পরামর্শ দিয়েছেন তারা।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচক ডিএসইএস ৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২.২১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০.৩১ পয়েন্টে থামে।

এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয় ৪০৪টি কোম্পানি ও প্রতিষ্ঠান। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

তথ্য মতে, ডিএসইতে মোট ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮০৬ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন দেখা গেছে। সেখানে সিএএসপিআই সূচক ২.৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫৯.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে গত কার্যদিবসে সূচকটি ৪.৯১ পয়েন্ট বেড়েছিল।

সিএসইতে আজ ৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৪২ লাখ টাকা। এখানে লেনদেন করা ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

Facebook Comments Box

Posted ২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com