বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয়  কোম্পানির বোর্ড সভা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | 60 বার পঠিত | প্রিন্ট

ছয়  কোম্পানির বোর্ড সভা ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় সংশ্লিষ্ট কোম্পানির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রেিএ তথ্য জানা গেছে।

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড (JMISMDL) আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকেল ২টা ৩৫ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত করবে। সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

Responsive Ad Banner

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (SINGERBD) ২২ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করা হবে।

একই দিনে বিকেল ৩টায় গ্রামীণফোন লিমিটেড (GP) পরিচালনা পর্ষদের সভা করবে। এ সভায়ও প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার বিষয়টি রয়েছে।

এদিকে, এডিএন টেলিকম (ADNTEL) ২৯ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় বোর্ড সভা করবে। এতে ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অন্যদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ISLAMIBANK) ২৬ এপ্রিল ২০২৬ বিকেল ৪টায় পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (NBL) ২৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত করবে। এই সভায় একই সঙ্গে ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, এসব সভার মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক অবস্থা ও পারফরম্যান্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের সামনে প্রকাশিত হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com