বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক প্রবৃদ্ধিতে ডিভিডেন্ড বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক প্রবৃদ্ধিতে ডিভিডেন্ড বাড়ার সম্ভাবনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গত অর্থবছরের তিনটি প্রান্তিকেই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকায় আলোচ্য অর্থবছরে ব্যাংকটির ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। ইতোমধ্যে লভ্যাংশ ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে কোম্পানিটি। আগামী ১৫ এপ্রিল দুপুর আড়াইটায় ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উক্ত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে পরিচালনা পর্ষদ। প্রসঙ্গত, আগের অর্থবছরে (৩১ ডিসেম্বর, ২০২৪) ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল।

Responsive Ad Banner

২০২৫ সালের প্রথম তিনটি প্রান্তিকের সমন্বিত (কনসলিডেটেড) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটির আয়, নগদ প্রবাহ ও সম্পদমূলে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্যণীয়।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৫): শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের (পুনঃনির্ধারিত) ১ টাকা ৭ পয়সার চেয়ে বেশি। শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৮ পয়সা, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের ২ টাকা ১৪ পয়সার তুলনায় বহুগুণ বেড়েছে। ৩১ মার্চ ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের (পুনঃনির্ধারিত) ২৮ টাকা ১১ পয়সা থেকে বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫): ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের (পুনঃনির্ধারিত) ১ টাকা ১১ পয়সার তুলনায় বেশি। ফলশ্রুতিতে ২০২৫ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সমন্বিত ইপিএস দাঁড়ায় ২ টাকা ২০ পয়সা, যেখানে ২০২৪ সালের একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা (পুনঃনির্ধারিত)। এ সময়ে এনওসিএফপিএস হয়েছে ১৩ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১২ টাকা ৭৯ পয়সার চেয়ে বেশি। ৩০ জুন ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৭১ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের (পুনঃনির্ধারিত) ২৬ টাকা ৯২ পয়সার ঊর্ধ্বে।

তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫): ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের (পুনঃনির্ধারিত) ৮৮ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২ টাকা ৯০ পয়সা (পুনঃনির্ধারিত) ছাড়িয়ে গেছে। এ সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়ে হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের ১১ টাকা ১৬ পয়সার চেয়ে অনেক বেশি। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৩ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের (পুনঃনির্ধারিত) ২৬ টাকা ৯২ পয়সার চেয়ে যথেষ্ট বেশি।

সার্বিকভাবে ২০২৫ সালের প্রথম তিনটি প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের আয়, নগদ প্রবাহ ও নিট সম্পদমূল্যে ধারাবাহিক উন্নতি পরিলক্ষিত হয়েছে, যা ব্যাংকটির আর্থিক সক্ষমতার ইতিবাচক ধারাকে স্পষ্টভাবে নির্দেশ করছে।

 

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com