সোমবার ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে ন্যাশনাল ব্যাংকে দুই নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে ন্যাশনাল ব্যাংকে দুই নতুন পরিচালক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  ন্যাশনাল ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে নতুন করে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তাবিথ আউয়াল। একই সঙ্গে পরিচালক পদে যোগ দিয়েছেন নাজনীন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩১ মার্চ তাদের এ নিয়োগ দেওয়া হয়।

৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির ৫৪১তম পরিচালনা পর্ষদের সভায় তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবিন।

Responsive Ad Banner

তাবিথ আউয়াল একজন বহুমাত্রিক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ব্যাংকিং, বীমা, জ্বালানি ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে সম্পৃক্ত। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সময়েও তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, নতুন পরিচালক নাজনীন আহমেদ পোশাক খাতের একজন উদ্যোক্তা। তিনি একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন এসেছে। সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রিত্ব গ্রহণের পর পদত্যাগ করলে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মেলিতা মেহজাবিন।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com