রবিবার ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির অনুমোদনে ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | 100 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির অনুমোদনে ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী তিন বছরের জন্য এ নিয়োগ অনুমোদন করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। পরবর্তীতে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পর তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত প্রার্থীর ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড যাচাই-বাছাই শেষে কমিশন নিয়োগের বিষয়ে সম্মতি প্রদান করে।

ডিএসই সূত্র জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি পূর্বে একই পদে দায়িত্বে ছিলেন।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ও অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস, ২০১৩-এর রেগুলেশন ৩ অনুযায়ী এ নিয়োগ অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

এছাড়া চিঠিতে আরও বলা হয়, যথাযথ যাচাই-বাছাই ও আলোচনার ভিত্তিতেই তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ডিএসই বোর্ডে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তির অন্তর্ভুক্তি করপোরেট সুশাসনকে শক্তিশালী করবে। এর ফলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com