বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জুলাই ২০২১ | 800 বার পঠিত | প্রিন্ট

এবি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড। আজ শনিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ পয়সা।

দুই প্রান্তিকে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৩৩ টাকা ৩৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪২ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com