রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লাফার্জহোলসিম ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে, বেড়েছে ইপিএস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

লাফার্জহোলসিম ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে, বেড়েছে ইপিএস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে। কোম্পানিটি আগামী ১১ মার্চ বিকাল ৩টায় বোর্ড সভার আয়োজন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। উল্লেখ্য, আগের অর্থবছর ২০২৪ সালে লাফার্জহোলসিম ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

Responsive Ad Banner

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২৫) প্রতিবেদনে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) রিপোর্ট অনুযায়ী শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৮৫ পয়সা ছিল।

আলোচ্য সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার – এনওসিএফপিএস) হয়েছে ৭৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে এটি ২ টাকা ৩৯ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর’২৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (নেট অ্যাসেট ভ্যালু – এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা ও বর্ধিত ইপিএস বিনিয়োগকারীদের জন্য আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com