মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের ধাক্কা পেরিয়ে জানুয়ারিতে ঘুরে দাঁড়াল বিদেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | 62 বার পঠিত | প্রিন্ট

ডিসেম্বরের ধাক্কা পেরিয়ে জানুয়ারিতে ঘুরে দাঁড়াল বিদেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বছরের শুরুতেই দেশের শেয়ারবাজারে ইতিবাচক সংকেত দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। টানা কয়েক মাস নিট বিক্রেতা থাকার পর তারা জানুয়ারিতে আবারও নিট ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। এতে বাজারে বিদেশি অংশগ্রহণ ও ভবিষ্যৎ প্রবণতা নিয়ে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনঘিরে উদ্বেগের কারণে গত কয়েক মাস বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি এবং বিনিয়োগ পরিবেশে তুলনামূলক স্থিতিশীলতা ফিরে আসায় তাদের লেনদেন আচরণে পরিবর্তন দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি ও বিনিয়োগবান্ধব পরিবেশের ইঙ্গিত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়ক হয়েছে।

Responsive Ad Banner

Dhaka Stock Exchange (ডিএসই)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ১৯৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ক্রয় করেছেন। একই সময়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ১৭৯ কোটি ৬১ লাখ টাকা। ফলে মাসজুড়ে নিট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ১ লাখ টাকা।

এর আগে টানা পাঁচ মাস—আগস্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত—বিদেশিরা নিট বিক্রেতা ছিলেন। বিশেষ করে বছরের শেষ প্রান্তিকে বিক্রির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

ডিসেম্বর মাসে বিদেশিদের মোট ক্রয় ছিল মাত্র ৩২ কোটি ৪০ লাখ টাকা, বিপরীতে বিক্রি হয়েছিল ১১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সে তুলনায় জানুয়ারির অবস্থান বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হতে পারে। বিদেশি অংশগ্রহণ বৃদ্ধি পেলে লেনদেনের পরিমাণ বাড়ে, যা বাজারে গভীরতা ও স্থিতিশীলতা আনতে সহায়তা করে। পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা জোরদার হয় এবং নতুন বিনিয়োগে আগ্রহ বাড়ে। বিশ্লেষকদের অভিমত, ধারাবাহিক নিট ক্রয় অব্যাহত থাকলে সূচকে ইতিবাচক প্রভাব পড়বে এবং সামগ্রিক বাজার আরও শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে।

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com