মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে দারুণ ঘুরে দাঁড়ানো, টানা পতনের পর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | 47 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে দারুণ ঘুরে দাঁড়ানো, টানা পতনের পর স্বস্তি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের পতন কাটিয়ে শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক ধারা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। টাকার অংকের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে। বাজারের এমন চিত্রে বিনিয়োগ মহলে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য বাজার সংশ্লিষ্টদের।

তারা জানান, আগের সপ্তাহের চারদিনের পতনের পর গতকাল রোববার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে বাজার। আজ সেই ধারাবাহিকতায় সূচক ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৮৫.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩.০৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭.৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে মাত্র ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

লেনদেনের অংকের দিক থেকেও আজ ছিল চমক। ডিএসইতে এদিন মোট ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪৩ কোটি ৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ছিল উত্থানের দিন। প্রতিষ্ঠানটিতে ১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫২.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫৪.৫৬ পয়েন্টে। আগেরদিন সূচকটি ২২ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ২:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com