ব্রেকিং >>
ব্রেকিং >>

বাই-ইন মার্কেটে ডিএসইর শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

বাই-ইন মার্কেটে ডিএসইর শেয়ার কেনার ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাই-ইন মার্কেট থেকে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাইহাম কটন মিলস লিমিটেডের মোট ২৪ হাজার ৪৩৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ম্যানেজমেন্ট।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাই-ইন মার্কেট থেকে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিম্যাট শেয়ার ৪৩৬টি এবং সাইহাম কটন মিলস লিমিটেডের ডিম্যাট শেয়ার ২৪ হাজারটি কিনবে ডিএসই ম্যানেজমেন্ট।

Responsive Ad Banner

এদিকে, এসব শেয়ার বিক্রয়ে আগ্রহী বিক্রেতাদের বিক্রয় আদেশ দেওয়ার আগে ডিএসই ক্লিয়ারিংকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, লেনদেন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিক্রয়কারী ট্রেককে তাদের ক্লিয়ারিং হিসাব থেকে পে-আউট প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল দুপুর ২টার মধ্যে শেয়ারগুলো ডিএসই ক্লিয়ারিং হিসাবের বিও হিসাবে স্থানান্তর করতে হবে।

ডিএসই ক্লিয়ারিং হিসাবের বিও আইডি হলো ১১০০০০১০০০০০০০৩৫।

Facebook Comments Box

Posted ১১:৩৭ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com