সোমবার ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আনোয়ার গালভানাইজিংয়ের আর্থিক সূচকে ইতিবাচক অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | 124 বার পঠিত | প্রিন্ট

আনোয়ার গালভানাইজিংয়ের আর্থিক সূচকে ইতিবাচক অগ্রগতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গালভানাইজিং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৯৩ পয়সা লোকসানে ছিল।

Responsive Ad Banner

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) আনোয়ার গালভানাইজিংয়ের সমষ্টিগত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়কালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮১ পয়সা।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ২২ পয়সা।

সবশেষে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) নির্ধারিত হয়েছে ৪ টাকা ৪০ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com