সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ধারাবাহিক সূচক বৃদ্ধিতে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | 55 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক সূচক বৃদ্ধিতে বাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে তিন কর্মদিবস ধরে সূচক ও লেনদেনের পরিমাণ বাড়তে থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে ইতিবাচক প্রবণতা বজায় থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং অনেকে এটিকে বিনিয়োগের উপযুক্ত সময় মনে করে সক্রিয়ভাবে লেনদেনে অংশ নিচ্ছেন। এর ফলে প্রতিদিনই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, দেশ বর্তমানে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারমুক্ত হওয়ায় এবং আগামী জাতীয় নির্বাচনের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সম্ভাবনা কম থাকায় বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরছে। বাজারে আবারও আগের সোনালি দিনের আবহ ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তবে এই মুহূর্তে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করা হলে সেখান থেকে প্রত্যাশা অনুযায়ী মুনাফা পাওয়া সম্ভব বলেও মত দিয়েছেন তারা।

Responsive Ad Banner

এদিকে, আগের দুই কর্মদিবসের ধারাবাহিকতা বজায় রেখে আজও (২০ জানুয়ারি ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং দিনশেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে। ফলে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৩০ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১০টির শেয়ারদর বেড়েছে, ১০৯টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে দিনভিত্তিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল প্রায় ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭৬ কোটি ৪৫ লাখ টাকা।

অপরদিকে, দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ আজ শেয়ার ও ইউনিট মিলিয়ে ১০ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৩৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৫২টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮ দশমিক ৩৬ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১১০ দশমিক ৪৪ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com