রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিবাচক বাজারে ফিরল প্রাণচাঞ্চল্য, ডিএসইতে সূচক ছাড়াল ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট

ইতিবাচক বাজারে ফিরল প্রাণচাঞ্চল্য, ডিএসইতে সূচক ছাড়াল ৫ হাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সূচকের উত্থানের মধ্য দিয়ে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু করেছে দেশের শেয়ারবাজার। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) দিনভর সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হয়। লেনদেনের শুরু থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচক ছিল ঊর্ধ্বমুখী। সারাদিন সূচকের স্বাভাবিক ও ইতিবাচক ধারায় লেনদেন চলায় আড়াই মাস পর আবারও সূচক ৫ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করে। এর প্রভাবে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজার ঘিরে প্রত্যাশা ততই বাড়ছে। অতীতের মতো বড় ধরনের ধসের আশঙ্কা না থাকায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে। ফলে বাজারে প্রাণচাঞ্চল্য বাড়ায় তারা আবারও সক্রিয়ভাবে লেনদেনে অংশ নিতে শুরু করেছেন।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫ দশমিক ১৮ পয়েন্টে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে সূচক ছিল ৫ হাজার ১৯ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ দশমিক ৩৯ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ২৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৯ দশমিক ১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯০টির শেয়ারের দর বেড়েছে, ৪২টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যানেও দেখা গেছে উল্লেখযোগ্য অগ্রগতি। ডিএসইতে দিনটিতে প্রায় ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯৪ কোটি ২৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ (সিএসই) এদিন ৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৯ লাখ টাকার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৬ দশমিক ৭৩ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচকটি ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com