শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতেই সূচক কমল, তবে আতঙ্কের কারণ নেই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | 116 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই সূচক কমল, তবে আতঙ্কের কারণ নেই
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে ঊর্ধ্বগতি থাকলেও দুপুর পৌনে ১টার আগ পর্যন্ত লেনদেন ছিল স্বাভাবিক। তবে এরপর সূচকে টানা পতন দেখা যায়।

এর ফলে দিন শেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমে আসে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পায়। তবে এই পতনকে নেতিবাচক হিসেবে দেখছেন না বাজার সংশ্লিষ্টরা।

Responsive Ad Banner

তাদের মতে, বাজারে এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে বিনিয়োগ করলে লোকসান এড়িয়ে মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন শেষে শেয়ারবাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তারা। বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৯ দশমিক ৫৯ পয়েন্টে। এদিন অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৯৯৮ দশমিক ৮৮ পয়েন্টে পৌঁছেছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ দশমিক ১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৮টির শেয়ার দর বেড়েছে, ৩১৩টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪১২ কোটি ২৮ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২৯ কোটি ১১ লাখ টাকা। সে হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি ৮৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭ দশমিক ৩১ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ২১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com