বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী বাজার, বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | 60 বার পঠিত | প্রিন্ট

ঊর্ধ্বমুখী বাজার, বেড়েছে সূচক ও লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দরপতনে থাকা কোম্পানির সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকলেও সামগ্রিক বাজার চিত্র ছিল ইতিবাচক। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে বাজার মূলধন ও মূল্যসূচক। একই সঙ্গে আগের সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া মোট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৭৭টির দাম কমেছে এবং ৩৬টির দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ দাম বাড়ার তালিকার তুলনায় একটির বেশি কোম্পানি দরপতনের তালিকায় ছিল।

Responsive Ad Banner

দরপতনের সংখ্যা তুলনামূলক বেশি হলেও সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই বাজার মূলধন ছিল ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪০১ কোটি টাকা বা শূন্য দশমিক ৩৫ শতাংশ।

বাজার মূলধনের পাশাপাশি ডিএসইর প্রধান মূল্যসূচকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ৮৭ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৫ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যেও ছিল ঊর্ধ্বগতি। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে বেড়েছে ৪ দশমিক ৮০ পয়েন্ট বা ০ দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ২ দশমিক ৬৭ পয়েন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি কমে গিয়েছিল ১৩ দশমিক ১৩ পয়েন্ট বা ০ দশমিক ৭০ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের গতিতেও স্পষ্ট উন্নতি দেখা গেছে। ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে যেখানে দৈনিক গড় লেনদেন ছিল ৩৫৪ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১২০ কোটি ২৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৯৩ শতাংশ।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com