মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | 94 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৯ জানুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩৯ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)–এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২০৪ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৪০১ টাকা ৯০ পয়সা।

তৃতীয় স্থানে অবস্থান করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৩৭৮ টাকা ৩০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৫২৭ টাকা ১০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল গ্রামীণফোন পিএলসি (GP)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ২৫৪ টাকা ১০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে রেনাটা লিমিটেড (RENATA)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৩৮৩ টাকা ৭০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (DUTCHBANGL)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৪০ টাকা ৭০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ২৮ টাকা ৪০ পয়সা।

নবম স্থানে অবস্থান করছে ট্রাস্ট ব্যাংক পিএলসি (TRUSTBANK)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ১৮ টাকা ২০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (MEGHNAINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ২৯ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com