বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বছরের শুরুতে সূচক ও লেনদেন বেড়ে ইতিবাচক শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | 50 বার পঠিত | প্রিন্ট

বছরের শুরুতে সূচক ও লেনদেন বেড়ে ইতিবাচক শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : নতুন বছর ২০২৬-এর শুরুতেই ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয়, যা দিনশেষ পর্যন্ত বজায় ছিল। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল।

বছরের প্রথম দিনেই বাজারের এমন চিত্রকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে আগামী দিনে শেয়ারবাজারে টেকসই স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ দিন এবং বছরের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ দশমিক ৬১ পয়েন্টে। একই দিনে শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬ দশমিক ০০ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৯ দশমিক ৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৩টির দর বেড়েছে, ৬৬টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪ কোটি ১১ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৪০টির দর কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৬৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৭ দশমিক ৪৫ পয়েন্টে। আগের কর্মদিবসে এই সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট কমেছিল।

 

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com