শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্থানের ধারায় ফিরেছে বাজার, তবে বিনিয়োগে সাবধানতা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | 71 বার পঠিত | প্রিন্ট

উত্থানের ধারায় ফিরেছে বাজার, তবে বিনিয়োগে সাবধানতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (২৫ ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সরকারি ছুটির কারণে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। ফলে আজ (২৪ ডিসেম্বর) চলতি সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। দিনটিতে শেয়ারবাজারের সূচক বেড়ে লেনদেন শেষ হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। বাজারের এই অবস্থায় বিনিয়োগকারীরা সতর্কভাবে লেনদেনে অংশ নিচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতনের পর গত সোমবার শেয়ারবাজারে উত্থান দেখা দেয়। পরদিন মঙ্গলবার সূচকে সামান্য পতন হলেও সার্বিক বাজার পরিস্থিতি ছিল ইতিবাচক। সেই ধারাবাহিকতায় আজ সূচক আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে। তবে বর্তমান বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীরা সাবধানতার সঙ্গে লেনদেন করায় উত্থানের মধ্যেও লেনদেনের অংক কমে এসেছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতেও এই সতর্ক প্রবণতা বজায় থাকতে পারে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৮৩ দশমিক ৫৬ পয়েন্টে। একই দিনে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৮ দশমিক ৬৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮২ দশমিক ৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৮টির শেয়ারদর বেড়েছে, ১২৬টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন মোট প্রায় ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৬৯ কোটি ৩১ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৫ কোটি ৫১ লাখ টাকার। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৩ লাখ টাকার।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৬৫টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৫ দশমিক ২২ পয়েন্টে। আগের দিন এই সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com