শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাসেম ইন্ডাস্ট্রিজের স্টক ডিভিডেন্ড ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | 98 বার পঠিত | প্রিন্ট

কাসেম ইন্ডাস্ট্রিজের স্টক ডিভিডেন্ড ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এতে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড প্রাপ্তির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

কোম্পানি সূত্রে জানানো হয়েছে, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। এই অনুমোদনের প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোনাস শেয়ার পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, স্টক ডিভিডেন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি ২০২৬। অর্থাৎ, ওই তারিখে যেসব বিনিয়োগকারীর নামে কোম্পানির শেয়ার সদস্যদের রেজিস্টার বা সিডিএস অ্যাকাউন্টে থাকবে, তারাই এই বোনাস শেয়ার পাওয়ার অধিকারী হবেন।

এর আগে কোম্পানিটি গত ২৭ অক্টোবর ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার তথ্য প্রকাশ করেছিল।

আর্থিক কার্যক্রমের দিক থেকে আলোচ্য অর্থবছরে কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৮৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৯ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com