শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ | 35 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (MPETROLEUM)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ২৮ শতাংশ কমে আগের ২১৪ টাকা ১০ পয়সা থেকে নেমে এসেছে ১৯২ টাকা ১০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড লিজিং লিমিটেড (FASFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১০ দশমিক শূন্য শতাংশ হারে কমে ৯০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৮১ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (BDTHAI)। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৫৩ শতাংশ হারে কমে আগের ১২ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ১১ টাকা ৮০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড লিজিং লিমিটেড (PRIMEFIN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৭ দশমিক ৬৯ শতাংশ কমে ১ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ১ টাকা ২০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে নিউলাইন  (NEWLINE)। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৮২ শতাংশ হারে কমে আগের ৪ টাকা ৪০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ১০ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পারপেচ্যুয়াল বন্ড (IBBLPBOND)। কোম্পানিটির বন্ধের দর এক সপ্তাহে ৫ দশমিক ১৫ শতাংশ হারে কমে ৬৭৯ টাকা থেকে নেমে এসেছে ৬৪৪ টাকায়।

সপ্তম স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড (GP)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ৪ দশমিক ৮৪ শতাংশ হারে কমে ২৭৯ টাকা থেকে নেমে এসেছে ২৬৫ টাকা ৫০ পয়সায়।

অষ্টম স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড (PREMIERBAN)। কোম্পানিটির বন্ধের দর এক সপ্তাহে ৪ দশমিক ৪৪ শতাংশ হারে কমে ৪ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ৩০ পয়সায়।

নবম অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড (AIBLPBOND)। কোম্পানিটির বন্ধের দর ৪ দশমিক ৪৩ শতাংশ হারে কমে ৩,৬১০ টাকা থেকে দাঁড়িয়েছে ৩,৪৫০ টাকায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড (DBLPBOND)। কোম্পানিটির বন্ধের দর এক সপ্তাহে ৩ দশমিক ৭৩ শতাংশ কমে ৬,১৩১ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ৫,৯০৩ টাকায়।

Facebook Comments Box

Posted ১২:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com