সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

লোকসান বৃদ্ধি ও নগদ প্রবাহ কমায় ডিভিডেন্ড স্থগিত করল ঢাকা ডাইং

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | 54 বার পঠিত | প্রিন্ট

লোকসান বৃদ্ধি ও নগদ প্রবাহ কমায় ডিভিডেন্ড স্থগিত করল ঢাকা ডাইং
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পন্ন অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৫ টাকা ৮২ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৫৮ পয়সা।

Responsive Ad Banner

বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ পয়সা; যা পূর্ববর্তী বছরে ছিল ১ টাকা ৪৭ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৭১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য ৩১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com