শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেক্স ইনফোসিসের ইপিএস কমলেও বাড়ল এনওসিএফপিএস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | 90 বার পঠিত | প্রিন্ট

জেনেক্স ইনফোসিসের ইপিএস কমলেও বাড়ল এনওসিএফপিএস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস পিএলসি চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছে। গত অর্থবছরে কোম্পানিটি ৩ শতাংশ ডিভিডেন্ড বিতরণ করেছিল। কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১৭ পয়সা, যা গত বছরের ২ টাকা ৬২ পয়সার চেয়ে কম।

Responsive Ad Banner

অন্যদিকে, সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরে ছিল মাত্র ১ টাকা ৮৫ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) নির্ধারিত হয়েছে ২২ টাকা ১১ পয়সা।

কোম্পানিটি আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com