বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬–২৭ মেয়াদের জন্য ডিবিএর নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ | 83 বার পঠিত | প্রিন্ট

২০২৬–২৭ মেয়াদের জন্য ডিবিএর নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নতুন গঠিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত ডিবিএর ১১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর নির্বাচিত ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এই নতুন বোর্ড ২০২৬–২০২৭ মেয়াদের জন্য পরবর্তী দুই বছর সংগঠনটি পরিচালনা করবে।

Responsive Ad Banner

দ্বিতীয় মেয়াদে পুনরায় সভাপতি হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও মো. মনিরুজ্জামান। অপরদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পর্ষদের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন—
এম রাফিউজ্জামান বোখারী (এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড), ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ (এসসিএল সিকিউরিটিজ), মো. নাদিম (আরএন ট্রেডিং লিমিটেড), আহমেদ কবির মজুমদার (আজম সিকিউরিটিজ), আর. ওয়াই. শমসের (নিউ এরা সিকিউরিটিজ), আমিনুল ইসলাম (ওয়ান সিকিউরিটিজ), আলহাজ্ব নাহিদ আহমেদ (জিএমএফ সিকিউরিটিজ), নাঈম মো. কাইয়ুম (কাইয়ুম সিকিউরিটিজ), মোহাম্মদ ইব্রাহিম (ভিশন ক্যাপিটাল), ডা. ওসমান গনি চৌধুরী (এক্সপো ট্রেডার্স), খন্দকার শফিকুর রহিম (ফিনিক্স সিকিউরিটিজ) এবং শরীফ আতাউর রহমান (এসএআর সিকিউরিটিজ)।

দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ডিবিএর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাজার উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির স্বার্থে পূর্বের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শেয়ারবাজার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদেরও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাজারকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com