শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরুদ্ধারের পথে বাজার: টানা চাঙা ডিএসই, লেনদেন প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | 208 বার পঠিত | প্রিন্ট

পুনরুদ্ধারের পথে বাজার: টানা চাঙা ডিএসই, লেনদেন প্রায় দ্বিগুণ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার যে ধারা গত সপ্তাহে শুরু হয়েছিল, তা আরও গতি পেয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে। কয়েকদিনের টানা উত্থান ও একদিনের সামান্য সংশোধনের পর আজ (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাত মাসের মধ্যে সর্বাধিক পয়েন্ট যোগ করেছে। দিনের শেষে ডিএসইএক্স সূচক ১০৯ পয়েন্ট লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,০২৫ পয়েন্টে।

এর আগে, চলতি বছরের ৮ মে সর্বশেষ প্রায় ১০০ পয়েন্ট বৃদ্ধি হয়েছিল। দীর্ঘ ১৩ দিন পর প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ওপর উঠে এসেছে, যা বাজারে নতুন আশাবাদ সৃষ্টি করেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে।

Responsive Ad Banner

প্রতিবাদের পর বাজারের মনোভাব পরিবর্তন
বাজার সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারী সংগঠনগুলোর মানববন্ধন ও সংবাদ সম্মেলনের পর বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা যায়। এরপর থেকেই ক্রমাগত উত্থানধারা অব্যাহত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৪.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২.৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬.১৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৫৯টির দর বেড়েছে, ২২টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫০ কোটি ৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১৭টির এবং পরিবর্তন হয়নি ১২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬০.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৭.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com