মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দর সংশোধনের পর বাজারে ফিরল ইতিবাচক ধারা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | 144 বার পঠিত | প্রিন্ট

দর সংশোধনের পর বাজারে ফিরল ইতিবাচক ধারা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের শেষ কর্মদিবসে দর সংশোধনে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। সেই পতন কাটিয়ে আজ (২৩ নভেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। উত্থানের ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন বাজার সংশ্লিষ্ট ও বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৫.৭৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৩.২৫ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮০.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ০.৭০ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com