মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিলকো ফার্মাসিউটিক্যালসের ১.১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | 125 বার পঠিত | প্রিন্ট

সিলকো ফার্মাসিউটিক্যালসের ১.১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪১ পয়সা, যা গত অর্থবছরের ৪৪ পয়সা থেকে কিছুটা কম।

Responsive Ad Banner

অন্যদিকে, চলতি অর্থবছরের শেষে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা; আগের বছর এই অঙ্ক ছিল মাত্র ৮১ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন শেষে সিলকো ফার্মার শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে বেলা ১১টা ৩০ মিনিটে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com