প্রথম প্রান্তিকে আইসিবির লোকসান বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | 172 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে আইসিবির লোকসান বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটি আগের বছরের তুলনায় বেশি লোকসান করেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ২৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ১ টাকা ৮০ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৯ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:০১ এএম | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com