শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসই স্থগিত করল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

ডিএসই স্থগিত করল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত এক নোটিশে ডিএসই জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক— এই পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ডিএসই-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে।

Responsive Ad Banner

এ বিষয়ে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেন, “এই পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারের মূল্য কার্যত শূন্য হিসেবে বিবেচিত হবে এবং কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলো একীভূত করার এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা ভবিষ্যতে খাতটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com