সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সিএসই-৫০ সূচকে পরিবর্তন: বিকন, মারিকো ও এমটিবি যুক্ত, বাদ তিন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

সিএসই-৫০ সূচকে পরিবর্তন: বিকন, মারিকো ও এমটিবি যুক্ত, বাদ তিন ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার সূচক সিএসই-৫০ পুনর্গঠন করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স এবং বাজারে প্রভাব বিবেচনায় নিয়ে সিএসই নিয়মিতভাবে এই সূচক হালনাগাদ করে থাকে।

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত সিএসই-৫০ সূচকটি আগামী ১১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

Responsive Ad Banner

নতুন করে সূচকে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান— বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়েছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)।

সিএসই–৫০ সূচক মূলত শেয়ারবাজারের সবচেয়ে সক্রিয়, স্থিতিশীল ও প্রভাবশালী কোম্পানিগুলোর পারফরম্যান্সকে প্রতিফলিত করে। এটি বাজারের সার্বিক গতিপ্রবাহ বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় বিনিয়োগকারীদের কাছে।

সিএসইর তথ্য অনুযায়ী, এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭২.৭৪ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৭০.৯৮ শতাংশ এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিগত ছয় মাসের গড় দৈনিক লেনদেনের ৪৯.১২ শতাংশ প্রতিনিধিত্ব করে।

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com