রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | 201 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬–৩০ অক্টোবর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। ডিএসই প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে শেয়ারদরের সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে অবস্থান করেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড (ANWARGALV)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ৪৮ দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে প্রতি শেয়ারের দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ২৭ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে পেনিনসুলা চিটাগং লিমিটেড (PENINSULA)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২৪ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১২ টাকা ২০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ১৫ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে শাহজীবাজার পাওয়ার লিমিটেড (SPCL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৪ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ টাকা ৪০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৪৪ টাকায়।

পঞ্চম স্থানে রয়েছে তামীজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড (TAMIJTEX)। কোম্পানিটির শেয়ারদর ১৪ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৪৬ টাকা ৮০ পয়সায়।

ষষ্ঠ স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড (HAKKANIPUL)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১৪ দশমিক ০৮ শতাংশ বেড়ে ৬৩ টাকা ৯০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ৭২ টাকা ৯০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৩ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫৪ টাকা ৩০ পয়সায়।

অষ্টম স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়াার লিমিটেড (BPPL)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১৩ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ টাকা ৯০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।

নবম স্থানে রয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড (RUNNERAUTO)। কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৯ টাকা ২০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ৩৩ টাকায়।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সালভো কেমিক্যালস লিমিটেড (SALVOCHEM)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১২ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩২ টাকা ১০ পয়সায়।

Facebook Comments Box

Posted ৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com