বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের আবেদনে রিং শাইন কেলেঙ্কারির ১০ আসামির বিদেশযাত্রায় ‘রেড অ্যালার্ট’ জারি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 202 বার পঠিত | প্রিন্ট

দুদকের আবেদনে রিং শাইন কেলেঙ্কারির ১০ আসামির বিদেশযাত্রায় ‘রেড অ্যালার্ট’ জারি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিং শাইন টেক্সটাইল লিমিটেড-এর আইপিও প্রক্রিয়ায় ২৭৫ কোটি টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ৯ বিদেশিসহ মোট ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ জারি করেন।

Responsive Ad Banner

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে তদন্তাধীন রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা বিদেশি নাগরিকরা হলেন— সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

দুদকের আবেদনে বলা হয়েছে, ফার গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড (ডিইপিজেড)-এর প্রকৃত আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও ভুয়া শেয়ারহোল্ডার তৈরি ও জাল কাগজপত্র ব্যবহার করে কোম্পানিটিকে আইপিও প্রক্রিয়ায় তালিকাভুক্ত করেন। এভাবে সংঘবদ্ধভাবে ২৭৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি ও আত্মসাত সংঘটিত হয়।

এছাড়া আবেদনে আরও উল্লেখ করা হয়, আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানিটির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের ৪০ থেকে ৬০ শতাংশ নিজ নিয়ন্ত্রণে নেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, দেশীয় ও বিদেশি কর্মকর্তারা সরাসরি এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন।

সবশেষে, দুদকের অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রিং শাইন টেক্সটাইলের এই আইপিও কেলেঙ্কারি পুঁজিবাজারে একটি বড় আস্থার সংকট সৃষ্টি করেছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com