শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগদ চাপ ও শেয়ারপ্রতি লোকসান, এবি ব্যাংক প্রকাশ করল তৃতীয় প্রান্তিক ইপিএস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 287 বার পঠিত | প্রিন্ট

নগদ চাপ ও শেয়ারপ্রতি লোকসান, এবি ব্যাংক প্রকাশ করল তৃতীয় প্রান্তিক ইপিএস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই তথ্য নিশ্চিত করা হয়।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল মাত্র ৩ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৬১ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৯ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৬ পয়সা, যা ব্যাংকের আর্থিক ঝুঁকিকে নির্দেশ করছে।

বাজার বিশ্লেষকরা মন্তব্য করেছেন, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের লোকসান এবং নিট দায়ের বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com