রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ঘোষণা করেছে মাগুরা মাল্টিপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 194 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত উৎপাদন ও প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ৫২ পয়সা। অর্থাৎ বছরওয়ারি হিসেবে কোম্পানির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার) কিছুটা কমে দাঁড়িয়েছে ৫৮ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ১ টাকা ২৭ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৫।

বাজার বিশ্লেষকদের মতে, আয় বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে মাগুরা মাল্টিপ্লেক্সের এই ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com