রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের হতাশ করল ইনটেক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের হতাশ করল ইনটেক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের হতাশ করেছে। কোম্পানিটি এ বছর কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করেনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই ‘নো ডিভিডেন্ড’ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৩৮ পয়সা লোকসান করেছে। আগের অর্থবছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি লোকসানে পড়েছে।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার) দাঁড়িয়েছে মাইনাস ৯ পয়সা, যা আগের বছর ছিল ৭৪ পয়সা।

এছাড়া ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার – NAVPS) দাঁড়িয়েছে ৪৫ পয়সা ঋণাত্মক।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৫।

বাজার বিশ্লেষকদের মতে, পরপর কয়েক অর্থবছরে আয় ও নগদ প্রবাহ কমে যাওয়ায় কোম্পানিটি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারছে না। এবারও ডিভিডেন্ড না দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com