বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 215 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আয় কমেছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস অপরিবর্তিত থেকে ১ টাকা ৮৮ পয়সা হয়েছে, যা আগের বছর একই সময়ও ছিল ১ টাকা ৮৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সা।

Facebook Comments Box

Posted ৯:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com