শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ব্যাংকের নয় মাসের ইপিএস ও নগদ প্রবাহে দৃঢ় প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 351 বার পঠিত | প্রিন্ট

ইস্টার্ন ব্যাংকের নয় মাসের ইপিএস ও নগদ প্রবাহে দৃঢ় প্রবৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮৮ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৯০ পয়সা।

একই সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ১৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৩ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com