শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা, আয় কমেছে প্রায় অর্ধেক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 134 বার পঠিত | প্রিন্ট

ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা, আয় কমেছে প্রায় অর্ধেক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইজেনারেশন পিএলসি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ, বছরে ইপিএস প্রায় ৪৮ শতাংশ কমেছে।

অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৮০ পয়সা থেকে কমেছে।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

বাজার বিশ্লেষকদের মতে, আয় কমলেও কোম্পানির ধারাবাহিক লভ্যাংশ প্রদান বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

Posted ৭:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com