শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয় মাসে শক্ত অবস্থান ধরে রেখেছে আইডিএলসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 225 বার পঠিত | প্রিন্ট

নয় মাসে শক্ত অবস্থান ধরে রেখেছে আইডিএলসি ফাইন্যান্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে তা অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৪০ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ।

এ ছাড়া, প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৭ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫৭ পয়সা।

বাজার বিশ্লেষকদের মতে, আর্থিক খাতের চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যেও আইডিএলসি ফাইন্যান্স স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে, যা কোম্পানিটির দক্ষ ব্যবস্থাপনা ও ক্রেডিট পোর্টফোলিওর গুণগত মানের প্রতিফলন।

Facebook Comments Box

Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com