শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে তৃতীয় প্রান্তিকে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে তৃতীয় প্রান্তিকে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। অর্থাৎ বছরওয়ারি ভিত্তিতে ইপিএস কমেছে ১২ পয়সা।

Responsive Ad Banner

তবে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটি সামান্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ে ইসলামী ইন্স্যুরেন্সের সম্মিলিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৪ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সা।

বিশ্লেষকদের মতে, তৃতীয় প্রান্তিকে আয় কিছুটা কমলেও নয় মাসে সামগ্রিক পারফরম্যান্সে স্থিতিশীলতা বজায় রেখেছে ইসলামী ইন্স্যুরেন্স।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com